প্রকাশিত: ২৬/০৪/২০২১ ৩:৫৫ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা নিয়ে চালককে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার (২৬ এপ্রিল) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদ গেইটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এবং একইদিন চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাচারকারী ইমতিয়াজ (২৮)। সে কক্সবাজার টেকনাফ পূর্ব রঙ্গীখালি এলাকার ইউনুচের ছেলে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন , গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রাম-মুখী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা নিয়ে ওই গাড়ির চালককে আটক করে। এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৪ লাখ টাকা।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer