ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৮/২০২৪ ৭:৪৬ এএম , আপডেট: ০৭/০৮/২০২৪ ৭:৫৭ এএম

উখিয়া- টেকনাফের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি বিজিবির হাতে আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে।

ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কক্সবাজারের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন তার ফেসবুকে রাত তিনটার দিকে লিখেন, “ইয়াবা মাফিয়া বদি আটকের গুঞ্জন, তিনি বর্মা পালাতে চেষ্টা করেছিলেন বলে জানা যাচ্ছে।”

এছাড়াও আরো অনেকেকে বদি বিজিবির হাতে আটক হয়েছেন বলে স্ট্যাটাস দিতে দেখা গেছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট কেউ বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি।

আটকের বিষয়ে কোন তথ্য নেই বলে জানিয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, “এই বিষয়ে জানিনা, আমরা সীমান্তে আছি, আইনশৃঙ্খলার দায়িত্বে নেই যারা আছে তাদের সাথে কথা বলেন।”

অন্যদিকে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরীকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

সরকারের পতনের পর উখিয়ার একটি গ্রামে তিনি অবস্থান করছিলেন বলে জানা গেছে, অন্যদিকে তার স্ত্রী সদ্য সাবেক সংসদ সদস্য শাহীন আক্তার সর্বশেষ ঢাকায় ছিলেন বলে জানা গেলেও বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বদি পুত্র শাওন আরমানের আইডি নিস্ক্রিয় দেখা গেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer