প্রকাশিত: ০৪/০৯/২০১৬ ৯:০০ পিএম , আপডেট: ০৪/০৯/২০১৬ ৯:০০ পিএম

Abdur Rahman [Max Width 640 Max Height 480]নিজস্ব প্রতিবেদক::
আবদুর রহমান। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া হালদার পাড়ার সিএনজি চালক বশির আহমদ’র পুত্র। মাত্র ৭ বছর বয়সেই তার শরীরে বীজ বুনেছে মরণব্যাধী ‘লিম্পুমা ক্যান্সার’।

তেতৈয়া তালিমুল কুরআন এবতেদায়ী নুরানী মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র আবদুর রহমানের শরীরে মাস খানেক আগে ধরা পড়ে মরণব্যাধী এ ক্যান্সার। আবদুর রহমান এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আবদুর রহমানের বাবা বশির আহমদ জানান, বাংলাদেশে এ রোগের উন্নত কোন চিকিৎসা নেই। তাকে বাঁচাতে হলে নিতে হবে ভারতের উন্নত কোন হাসপাতালে। এজন্য প্রায় ৮ লাখ টাকা দরকার।

তিনি আরও জানান, তার একমাত্র সম্বল একটি সিএনজি ছিল। সেটি বিক্রি করে আরও বেশ কিছু টাকা ঋণ করে ইতোমধ্যে লক্ষাধিক টাকা তিনি ব্যয় করেছেন। এ মূহুর্তে তার সন্তানের চিকিৎসা খরচ চালাতে তিনি অক্ষম। সন্তানকে বাঁচানোর জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

কক্সবাজারের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: নুরুল আলম জানিয়েছেন, এ ধরণের রোগ বাংলাদেশের একজন কণ্ঠশিল্পীর হয়েছিল। তিনি সিঙ্গাপুর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আমরা আবদুর রহমানের জন্য বোর্ড গঠন করে তাকে নজরদারিতে রেখেছি। তবে যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়োজন।

আবদুর রহমানের দাদা মোহাম্মদ হোছেন বলেন, অসুস্থতার কারণে মাদ্রাসায় যেতে পারেনা আবদুর রহমান। দিনদিন তার স্মৃতি শক্তি কমে আসছে। শরীরটাও যেন শুকিয়ে যাচ্ছে চোখের সামনে। তারপরও দাদার সাথে বসে বাসায় এক আধটু পড়ছে সে। প্রাণের প্রিয় নাতির জন্য দোয়া চাইলেন আবদুর রহমানের দাদা।

সকলের সহযোগিতা পেলে বাঁচতে পারে আবদুর রহমান। তার জন্য আবদুর রহমানের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কক্সবাজার শাখার হিসাব নং-২৫৮২৮ অথবা ০১৮৪০ ০০৬৭৬৮ (পার্সোনাল) বিকাশেও পাঠাতে আপনার অর্থ সাহায্য।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer