প্রকাশিত: ২৯/০৫/২০২০ ৮:৫৭ এএম

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা। এ ঘটনায় আরও ৪ আফ্রিকান নাগরিক নিহত হয়েছেন। সংশ্লিষ্ট মানবপাচারকারীর মৃত্যুর বদলা হিসেবে তার পরিবার এ হত্যাযজ্ঞ চালায় বলে খবরে প্রকাশ।

বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য লিবিয়া অবজারভার’ নিজেদের ফেসবুক পেজে জানায়, নিহত বাংলাদেশিরা মিজদা শহরে নিহত ওই মানবপাচারকারীর জিম্মি ছিলেন।

দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এর আগে গত মঙ্গলবার (২৬ মে) রাতে কোনোভাবে ওই পাচারকারী জিম্মি অভিবাসীদের হাতে খুন হন। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার সহযোগী ও আত্মীয়স্বজনরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলেই ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জন মারা যান।
ksrm

এ ঘটনায় আরও ১১ বাংলাদেশি মারাত্মকভাবে আহত। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিবিয়া প্রবাসী কল্যাণ ফোরামের ফেসবুক পেজেও এ খবর জানানো হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer