প্রকাশিত: ০৬/০১/২০১৮ ৮:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৫ এএম

এম.বশিরুল আলম,লামাঃ

বান্দরবানের লামায় লীজপ্রাপ্তির ৩ বছর পার হলেও জমি বুঝে পায়নি গ্রহীতা। জমির গ্রহীতা মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাজী সোলায়মান শনিবার এ অভিযোগ করেন। জমি বুঝে পেতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।

সূত্র জানায়, চুক্তিপত্র দলিল নং-১৩৩৫/২০১৫ মূলে লামা উপজেলার ৩০১ নং সরই মৌজার হোল্ডি নং- হর্টি/ ৯০ এর ৪৫৬দাগের আন্দর ৭ একর এবং ৪৫৭ দাগের আন্দর ৩ একরসহ মোট ১০ একর ৩য় শ্রেনীর জমি লীজপ্রাপ্ত হন চট্টগ্রামস্থ মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। লীজপ্রাপ্ত হয়েও জমিতে কোন প্রকার বাগান সৃজন করতে পারছেনা সংস্থাটির কর্তৃপক্ষ।

জমির গ্রহীতা মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ (প্রা:) লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাজী সোলায়মান জানান, তিনি লীজপ্রাপ্ত জমিতে বাগান সৃজন করতে গেলে পাশের জমির মালিক দ্বারা বাধা প্রাপ্ত হন। অথচট সরকারী নিয়মানুযায়ী জমির খাজনা পরিশোধ করে আসলেও সরকারীভাবে তিনি এখনও জমি বুঝে পায়নি। তাই সরকারীভাবে জমি বুঝিয়ে দিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। দ্রুত সময়ে জমি বুঝে না পেলে ক্ষতির সম্মুখিন হবেন বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...