প্রকাশিত: ৩০/০৯/২০১৭ ৯:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫২ পিএম

এম.বশিরুল আলম,লামা::
লামায় এক গৃহবধুকে শারিরীক নির্যাতন করে গলায় দড়ি লাগিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা। স্বামীর হস্তক্ষেপে প্রাণে বেঁেচ গেলেন গৃহবধু পরুল বেগম (২৫)। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে উপজেলার চিউনিমুখপাড়া পাড়াতে। জানাগেছে, চিউনিমুখপাড়ার বাসিন্দা ফারুখ হোসেন সকাল ৯টায় চা খেতে যায় দোকানে। কিছুক্ষণ পর ফারুখ পূনরায় ঘরে ফিরে দেখেন তার স্ত্রী গলায় ফাঁস লাগানো অবস্থায় চটপট করছেন। সাথে সাথে ফারুখকে চিৎকারে আশপাশের লোকজন এসে পারুলকে উদ্ধার করে দ্রুত লামা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান।

লামা হাসপাতালে ভর্তি পারুল জানান, শনিবার সকাল প্রায় ৯টার দিকে তার স্বামী ক্ষেতে কাজ করতে বের হন। এ সুযোগে ফারুখের মা ছায়েরা খাতুন, সৎ মা মাবিয়া থাতুন, বোন নুর নাহার, ভগ্নিপতি মোক্তার হোসেন সংঘবদ্ধ হয়ে পারুলকে বেদম প্রহার করে। এক পর্যায়ে ফারুখের ভগ্নিপতি মোক্তার হোসেন পারুলের গলায় রশি লাগিয়ে ঘরের ভীমের সাথে ঝুলিয়ে দেয়। তাৎক্ষনিক তাঁর স্বামী ফারুখ এসে উপস্থিত হয়ে তাঁকে প্রাণে রক্ষা করে।

পারুলের স্বামী ফারুখ জানান, তার দুই মা, বোন, ভগ্নিপতি মিলে আজ সকালে তার স্ত্রী পারুলকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে। ভাগ্যক্রমে সে ওই সময় ঘরে না গেলে, এতক্ষনে পারুল আত্মহত্যা করার ঘটনা ছড়িয়ে পড়তো। পারুখ ও পারুল ২ সন্তানের জনক জননী।

এ ব্যাপারে পারুলের ভাই অলিউল্লা জানান, ফারুখের মা, বোন, ভাই ও ভগ্নিপতি সবাই মিলে বিভিন্ন সময়ে তাঁর বোনের উপর শারিরীক নির্যাতন করতেন। পারুলের স্বামী একজন ভালো লোক; তাছাড়া লোকলজ্জায় তারা বিষয়টি জানাজানি করেননি। সর্বশেষ শনিবার সকালে পরিকল্পিতভাবে প্রাণ নাশের ব্যার্থ চেষ্টার বিষয়ে থানায় মামলা করবেন বলে, অল্পের জন্য বেঁচে যাওয়া পারুলের ভাই অলিউল্লা জানান।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...