প্রকাশিত: ০৬/০৯/২০১৬ ৯:২০ পিএম

এম.বশিরুল আলম,লামাঃ
বান্দরবানের লামায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াতে ইসলাম বাংলাদেশ লামা উপজেলা শাখার সভাপতি প্রফেসার মো: আ: মোনায়েমসহ চারজনকে আটক করেছে। মঙ্গলবার বিকালে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাসা বাড়ি থেকে এদেরকে আটক করেন বলে জানাগেছে। ধৃত অন্যরা হলেন, লামা পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা শিবিরের সমর্থক মারুফ জোয়ার্দার, ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহীম কাজী ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দা জামায়াত কর্মী নুরুজ্জামান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত তিন জামায়াত শিবির নেতা কর্মী পুলিশ হেফাজতে রয়েছে বলে বিশেষ সূত্রে জানাগেছে। প্রফেসার মো: আব্দুল মোনায়েমকে কেন আটক করা হয়েছে, জানতে চাইলে, কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম “ কিছু জানেন না বলে জানায় এবং বাসা থেকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।

ধৃতদের কোন মামলা বা অভিযোগে আটক করা হয়েছে, এ ব্যপারে লামা থানায় একাধিকবার মোবাইল (০১৮২০৪২৫৬৪৪) করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer