প্রকাশিত: ০৭/০১/২০২১ ৮:৫৪ এএম

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অপারেশন কার্যক্রম ছাড়াও র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক করোনা (কোভিড-১৯) মহামারীর সময়ে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের রূপকার, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২০-২০২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। র‌্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে “র‌্যাব সেবা সপ্তাহ- ২০২১” উদযাপন উপলক্ষে র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক ০৬ জানুয়ারি ২০২১ ইং তারিখ রোজ বুধবার রক্তদান কর্মসূচির আয়োজন করে। উক্ত রক্তদান কর্মসূচিতে র‌্যাব সদস্যগণ রক্তদান করেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer