প্রকাশিত: ২১/০৪/২০১৯ ২:১৮ পিএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের মেরিন ড্রাইভে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মহিউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত মহিউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। রবিবার (২১ এপ্রিল) ভোর ৪টার দিকে মেরিন ড্রাইভ সড়কের জব্বার মুন্সির হ্যাচারীর পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনাটি নিশ্চিত করছেন।

নিহত মহিউদ্দিন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বানিয়া গ্রামের বাসিন্দা।

মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, রবিবার ভোর ৪টার দিকে র‌্যাবের টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করে র‌্যাব। এসময় ১০ হাজার ইয়াবা, একটি দেশি এলজি, তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে র‌্যাব। ময়নাতদন্তের জন্য মহিউদ্দিনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer