প্রকাশিত: ১৬/০৪/২০১৮ ১১:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৫ এএম

নিজস্ব প্রতিনিধি ::
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে হ্নীলার হাবিব ও রাজুসহ ৪জনকে আটক করেছে।
জানা যায়, ১৬ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টায় র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে মেরিন ড্রাইভের দরিয়া নগর এলাকায় অভিযান চালিয়ে ৪হাজার ৯শ ৫৫পিস ইয়াবা বড়িসহ টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত সিরাজুল মোস্তফার পুত্র হবিবুল মোস্তফা (৫০), মফিজুল হকের পুত্র মোঃ রাজু (২৮),কক্সবাজার সদরের দক্ষিণ ডিককূলের মোঃ ছিদ্দিকের পুত্র খাইরুল বশর (৩৬) ও বইল্যা পাড়ার মৃত আবু বক্করের পুত্র মোঃ আবু তাহের (৩০) কে আটক করে। তাদের তল্লাশী করে ৪হাজার ৯শ ৫৫পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ১৯ লক্ষ ৮২হাজার টাকা। উদ্ধারকৃত মাদকসহ ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer