প্রকাশিত: ০৭/০৮/২০১৭ ১০:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:;
কক্সবাজারের টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার সন্ধ্যার পর থেকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে বিবার্তাকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন।

আটকরা হলো, মিয়ানমারের নাগরিক মোহাম্মদ ফরিদ ও শামসুল আলম। তারা দুইজন দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের সহযোগী হিসেবে কাজ করছে।

মেজর রুহুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে আটক করা হয় এবং পরে তাদের দেয়া তথ্যমতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। আরো অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলেও জানান র‌্যাব-৭ এর এই কর্মকর্তা।

উল্লেখ্য, সম্প্রতি টেকনাফ থেকে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের শ্যালককে অস্ত্রসহ আটক করেছিলো আইন-শৃঙ্খলাবাহিনী।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer