প্রকাশিত: ২০/১১/২০১৯ ৯:৪৩ পিএম

রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছে দেশটির স্পিকার মুস্তফা সেনতপে। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন ত্বরান্বিত করতে তুরস্কের সহযোগিতা চাইলে তিনি এ কথা বলেন।
তুরস্কের রাজধানী আঙ্কারায় টার্কিস গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বেলির স্পিকার মুস্তফা সেনতপের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎকালে অর্থমন্ত্রী এ আহবান জানান। বৈঠককালে অর্থমন্ত্রী বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হচ্ছে। যদিও মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের কিছু সময়ের জন্য আশ্রয় দিয়েছিল।

বাংলাদেশের চ্যালেঞ্জ ও ক্ষতির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় নেয়া গোটা এলাকায় প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে, সেখানে সামাজিক ও জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনকি আর্থিক বিবেচনায় সম্পদের এবং আর্থিক ক্ষতি বাংলাদেশের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ফলে ঘন জনবসতিপূর্ণ বাংলাদেশের ওপর প্রবল চাপ তৈরি হয়েছে। তাই রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিতে হবে এবং এটি আমাদের প্রধান দাবি।

মুস্তফা কামাল বলেন, উদ্বাস্তু এবং রোহিঙ্গাদের নিজ নিজ দেশে আশ্রয় দেয়ার ক্ষেত্রে অবদানের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েন এরদোগান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়া উচিত।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে ভয়াবহ উল্লেখ করে তুরস্কের স্পিকার সেনতপ বলেন, সমস্যার সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। এসময় অর্থমন্ত্রী সেনতপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তুরস্কের স্পিকার আন্তরিকভাবে আমন্ত্রণ গ্রহণ করেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer