প্রকাশিত: ২১/০১/২০১৯ ৭:৪৪ এএম

নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।রোববার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকের পরে সাংবাদিকদের একথা জানান তিনি।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘের কাছে যতটা সম্ভব দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, এ সঙ্কট দ্রুত সমাধানে সবার দায়িত্ব রয়েছে। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু এখন তাদের নিরাপদে রাখাইনে ফেরত পাঠানো নিশ্চিত করতে বিশ্বের সবার জোরালো ভূমিকা রাখা উচিত। এ সমস্যা দীর্ঘায়িত হলে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

তিনি বলেন, এটি একটি বড় সমস্যা। আমরা এর জরুরি সমাধান চাই। এতে মিয়ানমার ও বাংলাদেশের উভয়েইে সমস্যা। প্রতিবেশী ভারত, থাইল্যান্ডসহ গোটা অঞ্চলই এ সমস্যার মুখে পড়বে। আর চীন, হয়তো তাদের উদ্দেশ্যেও হাসিল করতে পারবে না। তাই আমরা এর দ্রুত সমাধান চাই।

এ সময় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি বলেন, জাতিসংঘ ও বাংলাদেশ যৌথভাবে রোহিঙ্গা সঙ্কট নিয়ে কাজ করবে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে।

সোমবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেনন ইয়াংহি লি। তবে তার নোয়াখালীর ভাসানচরে যাওয়ার পরিকল্পনা থাকলেও মূলত সেখনকার পরিস্থতি পরিদর্শনে যাওয়ার সময় এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা সঙ্কট নিয়ে সর্বশেষ তথ্য নজরে রাখতে শনিবার ঢাকায় আসেন এই বিশেষ দূত। চলতি সফর থেকে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া মানবাধিকার কাউন্সিলের ৪০তম অধিবেশনে উপস্থাপন করবেন ইয়াংহি লি।

লি কে মিয়ানমার প্রবেশে অসহযোগিতার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত বহাল রেখেছে মিয়ানমার। তবুও তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...