প্রকাশিত: ০২/১২/২০১৭ ২:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১২ এএম

কুষ্টিয়া প্রতিনিধি,::
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যারা রাজনীতি করছেন তারা বাংলাদেশের ক্ষতি করছেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে বাধা সৃষ্টি করছেন।

শনিবার কুষ্টিয়া সার্কিট হাউসে ‘ভাসান চর হবে আত্মঘাতী’ বিএনপি নেতা মওদুদ আহমদের এমন মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, রোহিঙ্গাদের উদবাস্তু হিসেবে বাংলাদেশে রাখা হয়েছে। সুতরাং রোহিঙ্গারা ভাসানচরে যাক বা অন্য জেলাতে পূর্নবাসনে যাক সেটার জন্য প্রত্যাবর্তনের চেষ্টা দুর্বল হয়নি। এক্ষেত্রে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় জেলা জাসদের সভাপতি আলহাজ গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer