প্রকাশিত: ২৩/১১/২০১৭ ৭:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল-মুতাইরি বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে সৌদি আরব বাংলাদেশের পাশে থাকবে। আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য পীড়াদায়ক। এ সংকট সমাধানে আমরা বাংলাদেশের পাশে থাকবো। ’

প্রেস সচিব বলেন, সৌদি রাষ্ট্রদূত দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠির বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের প্রতি বাংলাদেশের মানবিকতার উচ্ছ্বসিত প্রশংসা করে সৌদি রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশকে এ ব্যাপারে সমর্থন দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তার দেশ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঐতিহ্যবাহী এবং চমৎকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে।

দ্ইু দেশের পারস্পরিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...