প্রকাশিত: ১৪/১০/২০১৮ ৯:৪২ এএম
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট, উখিয়া নিউজ ডটকম::
বছর পেরিয়ে গেছে, তাও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। শিগগিরই যে তা হচ্ছে না, তাও অনেকটা নিশ্চিত। এখন প্রায় এগার লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর যাবতীয় চাহিদা মেটাতে হচ্ছে বাংলাদেশকে।

মিয়ানমারের সাথে সই হওয়া অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী, আরো অন্তত আট-নয় মাস আগে শুরুর কথা ছিল প্রত্যাবাসন। জাতিসংঘসহ পশ্চিমা বিভিন্ন দেশও এই ইস্যুতে সোচ্চার। যদিও চীন ও রাশিয়ার বিরোধিতার কারণে মিয়ানমারের বিরুদ্ধে শক্ত কোন প্রস্তাব আনেনি নিরাপত্তা পরিষদে। অনেকেই বলছেন, চীনের সহযোগিতা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন খুব কঠিন।

রোহিঙ্গা সংকট সমাধানে তাই চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। সেজন্য বেইজিংয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ঢাকা। এই ইস্যুতে চীন বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত এম. ফজলুল করিম। আর পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ডাক্তার দীপু মনি জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানে মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে কমিটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের কূটনীতিতে রোহিঙ্গা সংকট এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই চীনের সাথেও বিভিন্ন ফোরামে এই ইস্যুতে আলোচনা চলমান বলে জানিয়েছেন বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত। সংকট সমাধানে আশাবাদী তিনি।

রোহিঙ্গা সংকটের নানা ধরণের প্রভাব নিয়ে চিন্তিত বাংলাদেশ। এত মানুষের পরিবেশগত ও সামাজিক ঝুঁকি কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলকেই সংকটে ফেলতে পারে বলে আশংকা বিশ্লেষকদের।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer