ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ৯:১১ পিএম , আপডেট: ২৬/০৮/২০২৫ ২:১৬ পিএম
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান

রোহিঙ্গা সংকট থেকে বেরিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে তিন দিনব্যাপী রোহিঙ্গা কনফারেন্স বিষয়ক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা বাংলাদেশের শরীরে ক্যান্সারের মতো। এর দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। ইস্যুটি এতদিন আইসিইউতে ছিল, আমরা চিকিৎসা শুরু করেছি। সব ডাক্তার মিলে এর চিকিৎসা করে সারিয়ে তুলতে হবে।

অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগের ধারাবাহিকতা রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই সরকার যা করছে তা অন্তর্বর্তী কাজ নয়, যারাই ক্ষমতায় আসুক তারাও এই প্রক্রিয়া চালিয়ে নেবে। রাজনৈতিক নেতারা সেই অঙ্গীকার করেছেন।

রোহিঙ্গারা কেউ বাংলাদেশে থাকতে চান না জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গারা দ্বীধাহীনভাবে ফেরত যাওয়ার আকুতি জানিয়েছে। ১ লাখ ৮০ হাজার ছাড়াও আরও বেশ কিছু সংখ্যক রোহিঙ্গাদের বিষয়ে ভেরিফিকেশিন সম্পন্ন করেছে মিয়ানমার। মিয়ানমারের পক্ষ থেকেও কিছু কিছু উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি এ সময় মিয়ানমারের অভ্যন্তরে অপরাধমূলক কর্মকাণ্ড পুরো অঞ্চলকে নিরাপত্তা হুমকিতে ফেলতে পারে বলেও হুঁশিয়ার করেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা।


প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেটারই প্রস্তুতি হিসেবে তিন দিনের এই সম্মেলন আয়োজন করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...