প্রকাশিত: ২১/০১/২০১৮ ৬:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৫ এএম

ডেস্ক রিপোর্ট::
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট কূটনীতিকদের রোহিঙ্গা সংকটের সর্বশেষ অবস্থা অবহিত করতে ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই ভাগে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ব্রিফিং করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রথমে ব্রিফ করা হচ্ছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশসহ পশ্চিমা দেশ ও সংস্থার কূটনীতিকদের।

এরপর ব্রিফ করা হবে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর কূটনীতিকদের।

প্রথম পর্বের ব্রিফিংয়ে আছেন অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মান, ইতালি, তুরস্ক, রাশিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, নরওয়ে, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং জাতিসংঘ, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), বিশ্ব খাদ্য সংস্থা (ফাও), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেডক্রসের প্রতিনিধিরা।

দ্বিতীয় পর্বের ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে মিশর, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্সরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer