উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১০/২০২২ ১:৪২ পিএম

রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যস্থতা কামনা করেছেন ড. এ কে আবদুল মোমেন।

শনিবার (২ অক্টোবর) চীনের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে ড. মোমেন এ সহযোগিতা চান।

তিনি বলেন, বাংলাদেশ সরকার চীনের সঙ্গে থাকা চলমান সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। মূল্যবোধ, অভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

ড. মোমেন বলেন, বাংলাদেশ চীনকে সত্যিকারের বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচনা করে। পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন উপায় নিয়ে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

চিঠিতে চলতি বছরের আগস্টে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করে তিনি বলেন, ওয়াং ই’র সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফর সামনের দিনগুলোতে আমাদের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, এটি অত্যন্ত সন্তোষজনক যে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নের আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করছে।

মোমেন বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও মূল্যবান উন্নয়নসহযোগী। করোনা সংকটের সময় সিনোফার্ম ভ্যাকসিন সময়মতো সরবরাহের জন্য চীনের প্রশংসা করছে বাংলাদেশ।

বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...