প্রকাশিত: ১৪/০২/২০১৮ ১০:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৬ এএম

শহিদুল ইসলাম/এম. সাইফুল ইসলাম::

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার কারণে কক্সবাজারের ৪ টি পৌরসভা এবং ৭১ ইউনিয়নে বন্ধ রয়েছে জন্ম নিবন্ধন সনদপত্র দেয়ার কাজ। এতে শিশুদের স্কুলে ভর্তি করা সহ দৈনন্দিন জীবনের নানা কাজে বাধার সৃষ্টি হচ্ছে। জন্ম নিবন্ধন সনদ দেওয়ার কাজ কবে থেকে শুরু হবে তা এখনোও নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার আশঙ্কায় গত সেপ্টেম্বরের শুরুতে বন্ধ করে দেয়া হয় কক্সবাজারের ৪টি পৌরসভা এবং ৭১টি ইউনিয়নের জন্ম নিবন্ধন সনদ প্রদান প্রক্রিয়া। দু’একজন জনপ্রতিনিধি জন্মসনদের বিকল্প প্রত্যয়ন পত্র দিচ্ছেন। তবে বেশিরভাগ জনপ্রতিনিধি সে সুবিধা না দেয়ায় স্থানীয়দের ভোগান্তি কমছে না। কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন, কক্সবাজারে একটি সেমিনার হয় সেখানে জন্ম নিবন্ধনের ডিসি ও সচিব এসেছিলেন তাদের কাছে দাবি জানানো হয় জন্ম নিবন্ধন সনদ প্রদান প্রক্রিয়া চালু করার জন্য।উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী বলেছেন, জন্ম নিবন্ধরন কার্ড বর্তমানে সকলেরই প্রয়োজন। তাহলে রোহিঙ্গাদের জন্য জন্ম নিবন্ধন কার্ড কেন বন্ধ রাখবে। রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন কার্ড দেবার ক্ষেত্রে সচেতন হলে তারা কার্ড পাবে না। জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন জানান, জন্ম নিবন্ধন সনদ দেওয়ার জন্য খুব তারাতারি পদক্ষেপ নেওয়া হবে আলোচনা চলছে। জন্ম নিবন্ধন সনদ না দেবার ব্যাপারটি উচ্চপর্যায়ের সিদ্ধান্ত ছিলো। জন্ম নিবন্ধন সনদ পাবার ক্ষেত্রে যাতে স্থানীয়রা ভোগান্তিতে না পরে সে ব্যাপারে বর্তমানে কাজ করা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে জন্ম নিবন্ধন প্রক্রিয়া বন্ধ রয়েছে কক্সবাজারে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer