প্রকাশিত: ১২/১২/২০১৭ ৯:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স।মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এমনটি জানিয়েছেন।

এ সময় জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামেও রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরা হবে বলে জানান ম্যাক্রন। বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও ফ্রান্সের কাছ থেকে কী ধরনের সহযোগিতা বাংলাদেশ প্রত্যাশা করে তা জানতে চান প্রেসিডেন্ট ম্যাক্রন।

মিয়ানমার থেকে পালিয়ে আসা দশ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক বাংলাদেশের জন্য বড় বোঝা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও রোহিঙ্গা সংকট ও জলবায়ু পবির্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।এর আগে এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ম্যাক্রন।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer