প্রকাশিত: ২৪/০৮/২০১৮ ৮:১২ এএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক::
বাংলাদেশের শরণার্থী শিবির এবং মিয়ানমারে থেকে যাওয়া রোহিঙ্গা শিশুরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু ফান্ড ‘ইউনিসেফ’। এসব রোহিঙ্গা শিশুরা ‘লস্ট জেনারেশন বা সব হারানো প্রজন্মে’ পরিণত হতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।

ছয় সপ্তাহ কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকার পর আজ বৃহস্পতিবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মুখপাত্র সিমোন ইনগ্রাম এ সতর্কবাণী করেন।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া এই খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ইনগ্রাম বলেন, ‘আমরা রোহিঙ্গাদের নতুন প্রজন্মের চলমান ক্ষতি ও ভবিষ্যৎ ক্ষতির ঝুঁকির কথা বলছি। আমরা শুধু বাংলাদেশে বসবাসকারী পাঁচ লাখ শিশুর কথা বলছি না। আমরা তাদের কথাও বলছি যারা মিয়ানমারের রাখাইন রাজ্যে রয়ে গেছে। তাদের শিক্ষার সুযোগ একেবারেই সীমিত।’

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইউনিসেফের মুখপাত্র বলেন, ‘যেসব রোহিঙ্গা শিশু মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারাও নানা ধরণের ঝুঁকি মোকাবেলা করছে। নানা ধরণের অসুখে ভুগছে এবং বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে।’

ইউনিসেফের এ মুখপাত্র আরও বলেন, ‘গত জুনে জাতিসংঘের সঙ্গে ইয়াঙ্গুন সরকারের প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর সত্ত্বেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার আশা যেকোনও সময়েই বিবর্ণ হতে পারে। রাখাইনের পরিস্থিতি এখনও অনিরাপদ।’

তবে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত থাকার কথা দাবি করছে মিয়ানমার প্রশাসন। গত মঙ্গলবার সিঙ্গাপুরে এক ভাষণে দেশটির নেত্রী অং সান সু চি এ দাবি করেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer