উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/১০/২০২৫ ৮:৩৫ এএম
ফাইল ছবি

বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো। বুধবার (২৯ অক্টোবর) ঢাকায় একটি স্থানীয় এনজিওর সঙ্গে এ সংক্রান্ত একটি সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা ও অ্যাসোসিয়েশন ফর সোশিও-ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশের (এএসইএবি) নির্বাহী পরিচালক মাহফুজা খানম এই এমওসি স্বাক্ষর করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

কসোভো দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায়, কসোভো প্রজাতন্ত্র এএসইএবি’র উদ্যোগে রোহিঙ্গা শিশুদের শেখার পরিবেশ উন্নয়নে ৫ হাজার ইউরো আর্থিক সহায়তা দেবে। এই সহায়তার মাধ্যমে কক্সবাজারের কমিউনিটি লার্নিং সেন্টারগুলোতে স্কুল বেঞ্চ, ব্যাগ এবং পানির পাত্র সরবরাহ করা হবে।

রাষ্ট্রদূত প্লানা রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক প্রতিক্রিয়ার প্রতি কসোভোর সংহতি পুনর্ব্যক্ত করেন এবং বাস্তুচ্যুত শিশুদের মর্যাদা ও সহনশীলতা গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত প্লানা বলেন, রোহিঙ্গা জনগণের সহায়তায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কসোভো সংহতি প্রকাশ করছে। শিক্ষা শুধু একটি মৌলিক অধিকার নয়, এটি একটি আশার সেতুবন্ধন এবং সহনশীলতার পথ, বিশেষ করে তাদের জন্য যাদের জীবন সংঘাতের কারণে বিপর্যস্ত হয়েছে।

মহাপরিচালক মো. কামরুজ্জামান বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য কসোভোর ‘উদার সহায়তা’র প্রশংসা করেন এবং এটিকে ‘গভীর মানবিক সংকটের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার প্রকাশ’ বলে অভিহিত করেন।

এই উদ্যোগটি মানবিক মূল্যবোধ, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি কসোভো ও বাংলাদেশের অভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer