প্রকাশিত: ০৩/১০/২০১৭ ৭:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৫০জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতদের উখিয়া ডিগ্রী কলেজে নিয়ে আসা হয়েছে।

কক্সবাজারে উখিয়া কুতুপালং, বালুখালী ও থাইংখালীর নতুন রোহিঙ্গা ক্যাম্পে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য উখিয়া ডিগ্রী কলেজ মাঠে আনা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল এই অভিযানের কথা নিশ্চিত করেছে।

তিনি জানিয়েছেন, প্রতিটি রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা নজরদারি আছে। কিছু ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের বেলা সন্দেহজনক চলাফেলা করে আসছিলো। রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেড়শতাধিক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হবে।

উখিয়া থানার ওসি (তদন্ত) মো. কায়কিসলু জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার স্বার্থে ত্রাণ দিতে আসা ব্যক্তিদের আগামীকাল থেকে বিকাল ৫টার মধ্যে ক্যাম্প ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...