প্রকাশিত: ০৩/১০/২০১৭ ১০:৩৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
রোহিঙ্গাদের একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়ে তাদের উচ্ছেদ করার নেতৃত্ব দেওয়ার অভিযোগে এক বৌদ্ধ ভিক্ষুকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন দেশটির আদালত। গত মঙ্গলবার রাজধানী কলম্বোর কাছে জাতিসংঘের সংরক্ষিত রোহিঙ্গাদের একটি আশ্রয়কেন্দ্রে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভিক্ষু আকমিমানা দয়ারথানাকে বিচারক রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মাউন্ট লাভানিয়ার আদালতের পুলিশ জানিয়েছে, ওই ভিক্ষু অবৈধ সমাবেশ আহ্বানকারীদের একজন সদস্য, তিনি পুলিশের কাজে বাধা দিয়েছেন এবং এসব কারণে শান্তিকামী বৌদ্ধদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘একজন ভিক্ষু বাজে আচরণ করছে, এমনটা দেখে শান্তিপ্রিয় বৌদ্ধরা হতবাক হয়েছে। তার বিরুদ্ধে বৌদ্ধদের মধ্যে অসহিষ্ণুতা তৈরির অভিযোগ আনছি আমরা। ’

ভিক্ষু আকমিমানার নেতৃত্বে রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্রে হামলার একটি ভিডিও ফেসবুকে পেজে আপলোড করা হয়। সেখানে দেখা যায়, ভিক্ষু আকমিমানার নেতৃত্বে বেশ কয়েকজন নারী ও পুরুষ রোহিঙ্গাদের ঘরের জানালা এবং তাদের আসবাব ভেঙে ফেলছে। সরকার এ ঘটনায় ওই ভিক্ষুর আচরণকে পশুর সঙ্গে তুলনা করেছে। ঘটনায় পাঁচ পুরুষ ও এক নারীকে আটক করা হয়।

প্রায় পাঁচ মাস ধরে ১৬টি শিশুসহ ৩৫ জন রোহিঙ্গা ওই শিবিরে বসবাস করছিল। শ্রীলঙ্কার নৌবাহিনী সাগরে নৌকায় ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করেছিল।

এর আগে তারা বেশ কয়েক বছর ধরে ভারতে বসবাস করছিল। সূত্র : এএফপি/ কালেরকন্ঠ

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...