প্রকাশিত: ২১/০৯/২০১৭ ৭:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৪ পিএম

(বাসস) সরকার মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণকে পুনর্বাসনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ১২টি অস্থায়ী শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

২০ সেপ্টেম্বার বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, এলজিআরডি মন্ত্রণালয় কক্সবাজারের ১২টি শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে এই অর্থ বরাদ্দ করেছে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, এছাড়াও সরকার ১২টি শরণার্থী শিবিরে ১২শ’ স্যানিটারি ল্যাট্রিন তৈরি ও ১২শ’ নলকূপ বসাচ্ছে।

তিনি বলেন, প্রত্যেক শরণার্থী শিবিরে একশ’টি করে টয়লেট নির্মাণ করা হবে, যার মধ্যে থাকবে ৬০টি মহিলা ও ৪০টি পুরুষদের জন্য। ‘কক্সবাজারের ১২টি শরণার্থী শিবিরে দুইশ’-এর মতো টয়লেট ইতোমধ্যে তৈরি হয়ে গেছে এবং পরবর্তী ২/৩ দিনের মধ্যে বাকিগুলোর নির্মাণকাজ শেষ হয়ে যাবে। রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি প্রতিদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করছে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটি বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বর্তমানে ৭২তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হচ্ছে। এব্যাপারে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন এবং সেখান থেকে ই-ফাইলিংয়ে স্বাক্ষর করছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...