প্রকাশিত: ২৩/০২/২০২০ ২:৫০ পিএম

ঢাকা: জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের উদারতা ও নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন।


রোববার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ২১ ফেব্রুয়ারি একটি চিঠি দিয়েছেন ইউএনএইচসিআরের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।
php glass

চিঠিতে তিনি বলেন, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে মিয়ানমারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ২০২০ সালের যৌথ পরিকল্পনা (জেআরপি) আরও ভালোভাবে অর্থায়ন পেতে সহায়তা করবে।

চিঠিতে জোলি জানান, তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক কাজে অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি সব ধরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, অ্যাঞ্জেলিনা জোলি ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে গত বছরের ফেব্রুয়ারিতে কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...