প্রকাশিত: ১৫/০১/২০১৮ ৮:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৫ এএম

ফাইল ফটো

ঢাকা: রোহিঙ্গাদের প্রত্যাবাসন সংক্রান্ত ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি চূড়ান্ত হবে সোমবার (১৫ জানুয়ারি)। মিয়ানমারের রাজধানী নি পি দোতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পার্মানেন্ট সেক্রেটারি মিন্ট থো।

১৫ সদস্যের মধ্যে পররাষ্ট্র সচিবসহ বাংলাদেশ দলের ১৪ জন রোববার (১৪ জানুয়ারি) মিয়ানমার গেছেন। নি পি ডোতে মিয়ানমারের বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান তাদের সঙ্গে যোগ দেবেন।

আরো ১৩ কর্মকর্তা হলেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. অবু বক্কর সিদ্দিকী, কক্সবাজার জেলার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আবুল কালাম, সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিগ্রেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আকন্দ, সামরিক গোয়েন্দা পরিদপ্তর থেকে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর থেকে কমোডর মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমান, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হাবিবুর কবির চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মো. মুনিম হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া উইং-এর মহাপরিচালক মনজুরুল করিম খান চৌধুরী, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থপনা বিভাগের উপসচিব মো. ওসমান ভূঁইয়া, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের পরিচালক (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একলিম আবদীন।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা শুরুর পর ইতিহাসের ভয়াবহতম এ জাতিগত নিধন শুরু করলে বাংলাদেশে পালিয়ে এসেছেন প্রায় ৭ লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে এখন রয়েছে ১০ লাখ। নানা কূটনৈতিক চাপের পর ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নি পি দোতে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সমঝোতা সই হয়, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয় মিয়ানমার। সমঝোতা অনুযায়ী ২ মাসের মধ্যে শুরু করার কথা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রথম ধাপ।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer