প্রকাশিত: ২৫/১২/২০১৭ ৫:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশে আশ্রয় নেয়া উদ্বাস্তুদের প্রত্যাবাসন নিশ্চিত করা, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেয়া এবং রাখাইন রাজ্যে মানবিক সহায়তা কর্মীদের প্রবেশাধিকার দেয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘে সাধারণ পরিষদের প্রস্তাব পাস হয়েছে।
প্রস্তাবে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় জাতিসংঘে মহাসচিবের মিয়ানমারবিষয়ক একজন বিশেষ দূত নিয়োগের আহ্বান জানানো হয়েছে।
আজ নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ অধিবেশনে ইসলামি সহযোগিতা সংস্থা(ওআইসি) উত্থাপিত প্রস্তাবটি ভোটাভুটির মাধ্যমে পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ১২২ ভোট ও বিপক্ষে ১০ ভোট পরেছে। এছাড়া ২৪টি দেশ ভোট দানে বিরত ছিল।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়া দেশগুলোর মধ্যে মিয়ানমার ছাড়াও রয়েছে চীন, রাশিয়া, কম্বোডিয়া, লাউস, ফিলিপাইনস, ভিয়েতনাম, বেলারুস, সিরিয়া ও জিম্বাবুয়ে।
এর আগে প্রস্তাবটি জাতিসঙ্ঘ সাধারন পরিষদের থার্ড কমিটিতে পাস হয়েছিল। এতেও বিপুল ভোটে তা পাস হয়। সাধারন পরিষদের বাজেট কমিটির কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই জাতিসংঘে মহাসচিবের মিয়ানমারবিষয়ক একজন বিশেষ দূত নিয়োগের প্রস্তাব করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer