প্রকাশিত: ০৩/০১/২০১৮ ১০:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩২ এএম

ঢাকা: রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে চাপ দেবে ইসলামী দেশগুলোর সহযোগিতা বিষয়ক জোট ওআইসি। অবহেলিত এই জনগোষ্ঠীর নাগরিকত্বের অধিকার আদায়েও সোচ্চার হবে সংস্থাটি।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে ওআইসির মানবাধিকার সংস্থার (আইপিএইচআরসি) প্রতিনিধি ড. রশিদ আল-বালুসি সংবাদিকদের এ কথা বলেন।

সকালে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে দেখতে আইপিএইচআরসির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে। বালুসির দলটি বৃহস্পতি ও শুক্রবার (৪-৫ জানুয়ারি) পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে। সফর শেষে শনিবার (৬ জানুয়ারি) ঢাকা ত্যাগ করবেন।

ড. রশিদ আল-বালুসি বলেন, রোহিঙ্গাদের তাদের বসত-ভিটায় ফিরিয়ে নিতে হবে। তাদের নাগরিক অধিকার নিশ্চিত করে ফিরিয়ে নেওয়ার জন্য যথাযথ চাপ প্রয়োগ করবে ওআইসি। বিশ্বের একাধিক ফোরামে এরইমধ্যে ওআইসি রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরেছে এবং সামনের দিনেও তুলে ধরবে।

বাংলাদেশ যেভাবে রোহিঙ্গাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার প্রশংসা করে আইপিএইচআরসি’র এ প্রতিনিধি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ওআইসি সবসময়ই বাংলাদেশের পক্ষে রয়েছে।

প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় সরাসরি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলবে। নির্যাতিত জনগোষ্ঠীর সঙ্গে আলাপ করে প্রতিনিধি দলটি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো দমন-পীড়ন নিরূপন শেষে প্রতিবেদন প্রকাশ করবে।

সামনের মে মাসেই ঢাকায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনেই আইপিএইচআরসির সম্ভাব্য প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে একটি সূত্র।

পরে প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer