প্রকাশিত: ২১/১২/২০২০ ৯:২০ এএম , আপডেট: ২১/১২/২০২০ ৯:২৪ এএম

‘বাংলাদেশের মতো ভারতও রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসন চায়। এই ইস্যুতে ভারতের অবস্থান বাংলাদেশের মতোই। আমরাও চাই বাস্তুচ্যুত নাগরিকদের একটি নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবর্তন’ বলেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব।’

দোরাইস্বামী বলেন, ‘আমরা বুঝি, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কি ধরনের আর্থ সামাজিক এবং নিরাপত্তার প্রেক্ষাপটে চ্যালেঞ্জের মুখোমুখি আছে। এই বাস্তুচ্যুত মানুষ শুধু বাংলাদেশের একার চিন্তার বিষয় নয়, এটি আমাদেরও উদ্বেগের বিষয়।’

ভারতীয় হাই কমিশনার আরও বলেন, ‘এটা একদম পরিষ্কার আমরা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসন চাই। সব ক্ষেত্রে ভারতের সহযোগিতা থাকবে। তাদের ফিরিয়ে নেওয়া বাংলাদেশের সমাজ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারত ও বাংলাদেশের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই।’

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...