উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১১/২০২২ ৯:৪৯ পিএম

রোহিঙ্গাদের মানবাধিকার ইস্যুতে ভ্রুক্ষেপ নেই মিয়ানমারের। দেশটির লক্ষ্য শরণার্থী ইস্যু একপাশে সরিয়ে রেখে বাংলাদেশের সঙ্গে চলমান উত্তেজনার প্রশমন। এশিয়া টাইমসের এক নিবন্ধে এমনটাই বলা হয়েছে।

নিবন্ধে বলা হয়, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী অন্য দেশের আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছে।

গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়ার পাঁচ বছর পার হয়ে গেলেও সংকট সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বারবার প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করছে না মিয়ানমার সরকার।

ফলে মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় বিশাল একটা জনগোষ্ঠী এখন বাংলাদেশের জন্য বোঝা হয়ে উঠেছে। সেই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা হুমকির পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সংঘাত দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে আগামী বছর (২০২৩) বাংলাদেশে জাতীয় নির্বাচন। নির্বাচনে রোহিঙ্গা ইস্যুটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ বাঁচাতে পালিয়ে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ করে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। রোহিঙ্গাদের দেশে ফেরাতে ওই বছরই মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায় বাংলাদেশ।

কিন্তু রাখাইনের সে দুর্বিষহ গণহত্যার পাঁচ বছরে একজন রোহিঙ্গারও প্রত্যাবাসন হয়নি। মাঝে গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর রোহিঙ্গা প্রত্যাবাসন আরও অনিশ্চিত হয়ে পড়ে।

রাখাইনে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর তুমুল লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আবার আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে এসেছে রোহিঙ্গা সংকট। রাখাইনে দুই পক্ষের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ আর উৎকণ্ঠা ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা বাড়ছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সম্প্রতি কিছু ভালো সংবাদ পাওয়া গেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চীনের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে ‘সম্মত’ হয়েছে মিয়ানমার জান্তা সরকার। তবে কবে, কখন ও কীভাবে সেটা করা হবে, সে ব্যাপারে এখনও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে এমন খবরে জাতিসংঘ আগের মতোই আবারও বলেছে, রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই ‘স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ হতে হবে

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...