উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ৯:৪১ এএম
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী

পাইলট প্রকল্পের আওতায় কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরাতে চায় বাংলাদেশ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই কাজ সমাধান করতে চায়। এ বিষয়ে মিয়ানমারের দিক থেকেও রয়েছে সম্মতি। সেই লক্ষ্যে আলোচনার জন্য এবার মিয়ানমারে মহাপরিচালক পর্যায়ে বৈঠক বসতে যাচ্ছে ঢাকা-নেপিদো।

সোমবার (৪ সেপ্টেম্বর) মিয়ানমারে এ বৈঠক হতে যাচ্ছে। ঢাকা ও নেপিদোর কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, চীনের মধ্যস্থতায় যেকোনো সময়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে রাজি মিয়ানমার। তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় হিসাব কষেই প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা।

নেপিদোর একটি কূটনৈতিক সূত্র জানায়, ২ সেপ্টেম্বর একটি প্রতিনিধি দল নিয়ে নেপিদোতে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির। ৪ সেপ্টেম্বর প্রত্যাবাসন শুরুসহ রোহিঙ্গাদের যাচাই-বাছাই নিয়ে আলোচনা করতে দুই দেশের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনের জন্য ৩ হাজারের বেশি রোহিঙ্গার তালিকা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে কত জনকে নেওয়া হবে সেটি মিয়ানমারের ওপর নির্ভর করছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...