প্রকাশিত: ২১/০১/২০১৮ ৯:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৫ এএম
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা

উখিয়া নিউজ ডেস্ক :

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশের পরিকল্পনায় সমর্থন প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও এ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। দেশটির হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা রোববার বলেছেন, “আপনাদের এ প্রক্রিয়া শুরু করতে হবে।পররাষ্ট্র মন্ত্রণালয় (বাংলাদেশের) যা করছে, তা নিশ্চয়ই সঠিক পথে হচ্ছে।”

মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার চুক্তি অনুযায়ী, আগামী মঙ্গলবার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়ে দুই বছরের মধ্যে তা শেষ করার কথা। গত সপ্তাহে মিয়ানমারের নেইপিদোতে এই চুক্তি চূড়ান্ত হওয়ার পর এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। কয়েক মাস আগে মিয়ানমারের রাখাইনে যে সহিংসতার শিকার হয়ে তারা পালিয়ে বাংলাদেশে আসেন, সেই ক্ষত ‘না শুকানোর’ আগেই তাদের আবার সেখানে পাঠানো ঠিক হবে না বলে মত দিয়েছেন অনেকে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছেন, রোহিঙ্গাদের নিজেদের গ্রামে ফেরত পাঠানো হবে কি না সে বিষয়টি চুক্তিতে স্পষ্ট করা হয়নি। এর ফলে তারা কি নিজের জায়গায় ফিরতে পারবেন নাকি ক্যাম্পেই তাদের জীবন কাটবে সে সংশয় থেকে যাচ্ছে।

এই প্রেক্ষাপটে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের রোহিঙ্গা প্রত্যাবাসন পরিকল্পনা সম্পর্কে জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

ওই অনুষ্ঠানে বাংলাদেশের এই পরিকল্পনায় সংহতি জানিয়ে ভারতের হাই কমিশনার বলেন,  “আমি মনে করি, তারা (রোহিঙ্গা) যাতে ফিরতে পারে সে লক্ষ্যে কাজ করে এই প্রক্রিয়া এগিয়ে নিতে ভূমিকা রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ।”

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer