প্রকাশিত: ১১/০৪/২০১৮ ৯:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৯ এএম

নিউজ ডেস্ক::
রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ। তবে মিয়ানমার সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উইন মিয়াতের ঢাকা সফর বরফ গলাতে সাহায্য করবে বলে মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আর বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের মন্ত্রীর সফর প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে তেমন কোনো ভূমিকা রাখবে না।

প্রত্যাবাসন শুরুর জন্য মিয়ানমারের চাহিদা অনুসারে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আট হাজার ৩২ রোহিঙ্গার তালিকা দেয়া হয়। এরপর যাচাই বাছাই শেষে মাত্র তিনশ রোহিঙ্গাকে মিয়ানমারের অধিবাসী হিসেবে চিহ্নিত করার পরেও তাদের ফিরিয়ে নিতে এখন পর্যন্ত পদক্ষেপ নেয়নি দেশটি। পাশাপাশি সীমান্তের শূন্য রেখায় আশ্রয় নেয়া সাড়ে ছয় হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি।

অঙ্গীকার করেও মিয়ানমার তা বাস্তবায়ন না করায় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

দুদিনের বাংলাদেশ সফরে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী।

ঢাকা সফরে তিনি ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যাদের প্রায় সবাই রোহিঙ্গা পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তবে এই সফরে খুব একটা আশা দেখছেন না সাবেক কূটনীতিকেরা।

রোহিঙ্গাদের নির্ভুল পরিবারভিত্তিক তালিকা তৈরীর ওপরেও গুরুত্ব দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত নাফিজা দৌলা।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer