প্রকাশিত: ২২/০৩/২০২২ ৮:১২ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরব সরব ভূমিকা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঈশা ইউসেফ আল দুহাইলানা। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলায় অর্থ সহায়তাও দেবে সৌদি আরব। রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকেই সৌদি আরব বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে বলেও জানান তিনি।

আজ সোমবার কক্সবাজারে সৌদি আরবের অর্থায়নে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কিছু রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকেই সৌদি আরব বাংলাদেশের পাশে আছে৷ রোহিঙ্গা প্রত্যাবাসনসহ সব বিষয়ে সৌদি সরকার সহায়তা অব্যাহত রাখবেন বলে আশা করেন তিনি।

সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসেফ আল দুহাইলান বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় বাংলাদেশিদেরও সহায়তা করছে তার দেশ। এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি জানান, রোহিঙ্গাদের জন্য ঘরগুলাে তৈরি করেছে কিং সালমান হিউম্যানিটারিয়ান অ্যান্ড রিলিফ সেন্টার। কক্সবাজারে আমরা তিনশ’ ঘর নির্মাণ করেছি। পাঁচশ’ পরিবারের তিন হাজার লোক এতে থাকতে পারবে। এছাড়াও স্বাস্থ্য সেবা দেওয়া, খাদ্য বিতরণসহ নানাভাবে আমরা সহায়তা করছি। রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সহায়তা করে আসছি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer