প্রকাশিত: ০৪/০৮/২০১৮ ৭:২০ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৮ পিএম

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে চুক্তি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দেবে ভারত। সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং এ প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার ( ৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সিঙ্গাপুরে ২৫তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী। সে সময় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিংয়ের সঙ্গে সাইডলাইনে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তারা। এ সময় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে চুক্তি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দেবে ভারত।

বৈঠকে মাহমুদ আলী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী ৯ আগস্ট মিয়ানমার সফর করবেন তিনি। বৈঠকে ভারতের পররাষ্ট্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সৌর ও নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুত আলী কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেয়ার জন্য কানাডার পক্ষ থেকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফ্রিল্যান্ড।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...