প্রকাশিত: ০২/০২/২০১৮ ৯:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছার অভাব রয়েছে। মিয়ানমারের ওপর যখনই আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, তখনই তারা ছলচাতুরির আশ্রয় নিয়েছে।’ এ জন্য মিয়ানমারের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (০২ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
কাজী রিয়াজুল হক বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং মিয়ানমারকে এসব রোহিঙ্গাকে ফেরত নিতে হবে। আর এই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমারের।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারে নির্যাতিত হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখন তাদের ফেরত যাওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে।’ আগুনের মধ্যে রোহিঙ্গাদের ঠেলে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মিয়ানমারকে নিশ্চিত করতে হবে রোহিঙ্গাদের নাগরিক সুবিধা নিয়ে বসবাসের উপযোগী পরিবেশ তারা তৈরি করেছে।’

এর আগে শুক্রবার বিকালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। এছাড়া রোহিঙ্গাদের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানও পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer