প্রকাশিত: ০৭/০৯/২০১৮ ৮:৫৩ এএম
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট::
সেনা অভিযানের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-র সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ইতিমধ্যে খাদ্য সহায়তা দিয়ে রোহিঙ্গাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপির নতুন কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রিগ্যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সংস্থাটির সহায়তা চান। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপির নতুন কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রিগ্যান রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer