প্রকাশিত: ০৫/০১/২০২০ ৮:১৮ পিএম

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান।

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে সরাসরি প্লেন ও কার্গো প্লেন চালু, বাংলাদেশে ভিসা অফিস চালু ও বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অস্ট্রেলিয়ার চলমান দাবানলে জীবনহানি, সম্পদ ও পরিবেশের ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer