প্রকাশিত: ২৮/১০/২০২০ ৭:১২ পিএম

যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল মঙ্গলবার (২৭ অক্টোবর) মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। ওই সময় রোহিঙ্গা ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অন্যান্য শরণার্থীদের স্বেচ্ছামূলক, নিরাপদ, সম্মানজনক ও দীর্ঘমেয়াদী প্রত্যাবর্তন বিষয়ে পদক্ষেপ নিতে অং সান সু চি’র প্রতি আহ্বান জানান ডেভিড হেইল।

বুধবার (২৮ অক্টোবর) ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের মুখপাত্র মরগ্যান অর্টাগাসের বরাতে ঢাকার যুক্তরাষ্ট্র মিশন জানিয়েছে, রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার, মানবিক ত্রাণ কার্যক্রম এবং নভেম্বরে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সমন্বিত জাতীয় নির্বাচনের প্রতি আমেরিকার সমর্থন পুনর্ব্যক্ত করতে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সঙ্গে আলোচনা করেন।

মিশন আরও জানায়, আন্ডার সেক্রেটারি হেইল মিয়ানমার সরকারকে দেশব্যাপী সংঘাত অবসান এবং রোহিঙ্গা ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অন্যান্য শরণার্থীদের স্বেচ্ছামূলক, নিরাপদ, সম্মানজনক ও দীর্ঘমেয়াদী প্রত্যাবর্তন বিষয়ে পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer