প্রকাশিত: ১০/১১/২০১৭ ৮:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্তে রোহিঙ্গা পুশব্যাকের চেষ্টাকালে ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ’র এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত ৯টার সময় কাজীপুর সিমান্তের ১৪৬ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আটক বিএসএফ সদস্যকে কাজিপুর বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে। বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছে কাজিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মনোহর হোসেন।

স্থানীয়রা জানান, কাজিপুর সিমান্তের ১৪৬নং পিলারের পাশে পুশব্যাকের জন্য কয়েক’শ রোহিঙ্গা জড়ো করে বিএসএফ। কাঁটাতারের বেড়া খুলে পুশব্যাকের চেষ্টা করলে স্থানীয়দের ধাওয়ায় বিএসএফসহ রোহিঙ্গারা পালিয়ে যায়।

এ সময় সেখান থেকে একজ বিএসএফ সদস্যকে আটক করে স্থানীয়রা। আটককৃত বিএসএফ সদস্যকে কাজিপুর বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।

এদিকে এ ঘটনার পর থেকে সিমান্তে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে সীমান্তের ওপারে অতিরিক্ত সৈন্য মোতায়েন ও ভারি অস্ত্র নিয়ে বিএসএফ অবস্থান নিয়েছে বলে বিজিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বাংলাদেশের কাজীপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...