ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০১/২০২৪ ৮:০৬ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঘর থেকে তুলে নিয়ে করিম উল্লাহ (৩৭) নামে এক রোহিঙ্গা নেতাকে(মাঝি) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত রোহিঙ্গা নেতা ২০ নং ক্যাম্পের মৃত গনু মিয়ার ছেলে। তিনি ক্যাম্পটির এম-২৭ ব্লকের কমিউনিটি নেতা (ব্লক মাঝি)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

স্থানীয়দের বরাতে ওসি শামীম হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকের বাসিন্দা করিম উল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা আহত করিম উল্লাহকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক করিম উল্লাহকে মৃত ঘোষণা করেন।

m

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...