প্রকাশিত: ২০/১২/২০১৭ ২:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৯ এএম

বিশেষ প্রতিনিধি,উখিয়া নিউজ ডটকম::

বাংলাদেশে আশ্রুিত রোহিঙ্গারা অসহায়।মানবিকতায় বাংলাদেশ বিশ্বে বিরল। আর মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছেন তুরস্কের বিনালি ইলদিরিম। তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের জন্য আর্ন্তজাতিক সব মহলের একযোগে কাজ করা জরুরি।’বুধবার (২০ ডিসেম্বর) কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বুধবার বেলা ১১ টার পরে বিমানে কক্সবাজার পৌঁছান। সেখান থেকে তিনি সারাসরি যান উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। পরে তিনি সেখানে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন এবং দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করে। ওখানে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তিনি। এর পর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন।এসময় তুরস্তের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীস,জেলা প্রশাসক মোঃআলী হোসেন,উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুকারুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তারা।

উল্লেখ্য তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। মঙ্গলবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন এবং স্মারক হিসেবে একটি চারাগাছ রোপণ করেন। এছাড়াও তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। জাদুঘরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোহিঙ্গাসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer