প্রকাশিত: ০৪/১০/২০১৭ ৯:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম ধীর গতির হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। তারা যাতে সারাদেশে ছড়িয়ে না পড়তে পারে সে জন্য সংশ্লিষ্ট এলাকায় যানবাহনের টিকেট কাটার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যমূলক করার সুপারিশ করে কমিটি। বুধবার (৪ সেপ্টেম্বর) বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি টিপু মুন্শির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. মোজাম্মেল হোসেন, মো. শামসুল হক টুকু, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মো. ফখরুল ইমাম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা যাতে দেশের অন্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কমিটি চট্টগ্রাম শহরসহ আশপাশের শহরগুলোতে বাস- নৌপরিবহনের মালিকদের এনআইডি কার্ড ব্যতীত কাউকে টিকেট না দেওয়ার জন্য বলেছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের রায়োমেট্রিক নিবন্ধন শুরু হয়েছে। কিন্তু তা খুবই ধীর গতিতে চলছে। এই কার্যক্রম জোরদারের পাশাপাশি সেখানে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। সভাপতি বলেন, যদিও মিয়ানমারের মন্ত্রী এসে বলেছে, তারা এর দ্রুত সমাধান করবে । কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান খুব শিগগিরই হবে বলে কমিটি মনে করছে না। কোন সময় যদি এই ইস্যুটা শুধুমাত্র দ্বি-পক্ষীয় বিষয় হিসেবে স্টাবলিস হয়, তখন বিশ্ব মতামতও অন্যরকম হবে। এজন্য কমিটি বলেছে, এই সমস্যার সমাধানে দীর্ঘ মেয়াদী পদক্ষেপ নিতে হবে।

বৈঠকে ওই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, চলতি মাসেই কমিটির সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করবে। কমিটির পক্ষ থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের সার্বক্ষলিক পর্যবেক্ষণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর বাড়াতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের সাথে যাতে কোনভাবে ইয়াবা বা অন্য কোন মাদকদ্রব্য বা অস্ত্র দেশে ঢুকতে না পারে সেজন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বিশেষ’ নজরদারি চালানোর জন্য বলা হয়েছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...