প্রকাশিত: ২২/০২/২০২০ ৯:৩২ এএম

রোহিঙ্গা নিপীড়নের অভিযোগে আরো সেনাকে সামরিক আদালতে বিচার (কোর্ট মার্শাল) করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।
মিয়ানমার সরকার নিযুক্ত একটি কমিশন রোহিঙ্গদের বিরুদ্ধে সেনারা যুদ্ধাপরাধ করেছে বলার পর সেনাবাহিনী শুক্রবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে।

জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদনে ওই প্যানেলে উপসংহার টেনে বলা হয়েছে, “২০১৭ সালে ওই গ্রুপটির বিরুদ্ধে (রোহিঙ্গা) সেনাবাহিনী পরিচালিত অভিযানে অনেকের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধ এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।”

শুক্রবার সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে একটি পোস্টে বলেছে, তারা প্যানেলের প্রতিবেদনটি সবিস্তারে পড়েছে এবং অভিযোগগুলো পর্যালোচনা করে দেখছে।

২০১৭ সালের অগাস্টে রাখাইনে কয়েকটি সীমান্ত পুলিশ পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় পুলিশ নিহত হওয়ার পর রাজ্যে বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে সেনা অভিযান শুরু হয়।

প্রাণ বাঁচাতে সেখানকার প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশ আশ্রয় নেয়। গণহত্যার অভিপ্রায় নিয়েই ওই অভিযান চলেছে বলে বর্ণনা করেছেন জাতিসংঘ তদন্তকারীরা।

সেনাবাহিনী বলেছে,সেনাবাহিনী দুটো গ্রামে সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখছে।একটি হচ্ছে মং নু গ্রাম যেখানের অধিবাসীরা তদন্ত প্যানেলকে ২শ মুসলিম হত্যার তথ্য জানিয়েছে। আরেকটি হচ্ছে ‍চুত পাইন গ্রাম যেখানে আরো ডজন খানেক মানুষ হত্যার অভিযোগ আছে।

বিবৃতিতে সেনাবাহিনী বলেছে,“ দ্য কোর্ট অব ইনকোয়ারি এ ঘটনাগুলো তদন্ত করবে এবং আইনানুগভাবে সামরিক ন্যায়বিচার অনুযায়ী কোর্ট মার্শাল করা হবে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer