প্রকাশিত: ১০/১০/২০১৭ ৫:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবাধিকার কমিশনের দেওয়া চিঠির জবাবে মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যা ও নির্যাতনের কথা স্বীকার করেছে সেদেশের মানবাধিকার কমিশন। মিয়ানমারকে আলোচনার টেবিলে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে অর্থনৈতিক অবরোধ আরোপের সুপারিশ করেছে মানবাধিকার কমিশনের কমিশন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চলছে। বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে এসেছে নির্যাতনের শিকার ১০ লাখেরও বেশী রোহিঙ্গা। বাংলাদেশমুখী এই স্রোত এখনও অব্যাহত রয়েছে।

বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে মিয়ানমরের মানবধিকার কমিশনকে গত ৮ সেপ্টেম্বর চিঠি দেয় জাতীয় মানবাধিকার কমিশন। ওই চিঠির জবাবে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের কারণ হিসেবে তাদের হত্যা ও নির্যাতনের কথা উল্লেখ করা হয়।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন: যদিও তারা সবকিছু স্বীকার করতে চায় না, তবুও চিঠির জবাবে তারা স্বীকার করেছে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন করার ফলে তারা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। অবশ্য মিয়ানমার সরকার বারবার বলতে চেষ্টা করেছে যে, তাদের ওখানে কোন নির্যাতন হচ্ছে না।

গত ২৫ আগস্ট মিয়ানমার পুলিশের উপর আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলাকে দেশটি অজুহাত হিসেবে ব্যবহার করছে কি না, তা খতিয়ে দেখতে অন্তর্জাতিক তদন্তের সুপারিশ করেছে জাতীয় মানবধিকার কমিশন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন: দেশের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক খাতকে ঝুঁকিতে ফেলেও কেবল মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। সুত্র : চ্যানেল আই

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...