প্রকাশিত: ৩১/১২/২০১৬ ৯:১৭ পিএম

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে নিজেদের ২ হাজার ৪১৫ জন নাগরিককে ফিরিয়ে নেবে বলে জানিয়েছে মিয়ানমার। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কিয়াও জায়ার বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

কিয়াও জায়া রয়টার্সকে বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, বাংলাদেশে মিয়ানমারের মাত্র ২ হাজার ৪১৫ জন নাগরিক রয়েছে।’

বাংলাদেশি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, রোহিঙ্গা সম্প্রদায়ের তিন লাখ মুসলিম শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যারা সবাই মিয়ানমারের নাগরিক এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত।

তবে রোহিঙ্গাদের নিজেদের নাগরিক মানতে নারাজ মিয়ানমারের কর্তৃপক্ষের দাবি, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আগত অবৈধ অভিবাসী।

এ প্রসঙ্গে কিয়াও জায়া বলেন, ‘আমরা সব সময়ই আমাদের কাছে থাকা তথ্যের পক্ষেই দাঁড়াবো।’

এছাড়া মিয়ানমারের তিন লাখ নাগরিক বাংলাদেশে অবস্থান করছে বলে বাংলাদেশি কর্তৃপক্ষের দাবির বিষয়ে তার ‘কোনো ধারণা নেই’ বলেও উল্লেখ করে কিয়াও জায়া।

তিনি জানান, তাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের ২ হাজার ৪১৫ জন নাগরিককে ২০১৭ সালে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন তারা।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer