প্রকাশিত: ১৪/১০/২০২০ ৯:৫০ এএম

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে অন্যের জমি হাতিয়ে নেওয়া কিংবা রোহিঙ্গাদের হাতে এনআইডি তুলে দেওয়াও গণমাধ্যমে খবর প্রকাশের পর টনক নড়ে নির্বাচন কমিশনের।

এছাড়াও বিভিন্ন স্থানে একের পর এক এমন জালিয়াতির ঘটনায় বেশ অস্বস্তিতে নির্বাচন কমিশন। এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। হুঁশিয়ারি দেন, কুষ্টিয়ার এনআইডি জালিয়াতি, রোহিঙ্গা ভোটার করার সঙ্গে যারা জড়িত, সবার বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেয়ার।

এর পরই সংবাদ সম্মেলন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। সাম্প্রতিক বেশ কিছু এনআইডি জালিয়াতির ঘটনায় ইসির নানা পদক্ষের কথা তুলে ধরেন তিনি। বলেন, শুধু চাকরিচ্যুত নয়, মামলাও করবে নির্বাচন কমিশন।

এর আগে ঢাকা ৫ আসনের উপ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন নিয়ে কমিশনের সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল।

এদিকে ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আগারগাঁও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা।চ্যানেল২৪

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...