প্রকাশিত: ০৩/০৯/২০২০ ৯:১০ এএম

সম্প্রতি গনজমায়েত
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সহিংস অভিযানের পর লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে -ফাইল ছবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সহিংস অভিযানের পর লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে -ফাইল ছবি

মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক দেশটির রাখাইন রাজ্যে সংগঠিত রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলায় সহায়তা করার জন্য আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে কানাডা ও নেদারল্যান্ডস।

বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোঁয়া ফিলিপে শ্যাম্পে এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক এক যৌথ বিবৃতিতে এ কথা জানান। খবর এএফপির।

বিবৃতিতে তারা বলেন, গণহত্যা কনভেনশন মেনে নেওয়া দেশগুলোর শুধু গণহত্যা ঠেকানোই উদ্দেশ্য নয়। বরং এজন্য যারা দায়ী তাদের দায়বদ্ধতার মধ্যে আনাটাও তাদের দায়িত্ব।

মিয়ানমারের গণহত্যাকারীদের শাস্তির আওতায় আনতে গাম্বিয়া অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে উল্লেখ করে বিবৃতিতে গাম্বিয়াকে মামলায় সমর্থন দেওয়ার জন্য গণহত্যা কনভেনশন মেনে নেওয়া দেশগুলোকে আবারও আহ্বান জানায় কানাডা ও নেদারল্যান্ডস।

বিবৃতিতে শ্যাম্পে ও ব্লক বলেন, মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে এ মামলায় কানাডা ও নেদারল্যান্ডস আইনি সহায়তা করবে। বিশেষ করে ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে লড়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে।

২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর পূর্বপরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যাকাণ্ড, সংঘর্ষ, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগের বাস্তবতায় জীবন বাঁচাতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখ ৪০ হাজার রোহিঙ্গা।

এ নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে এ মামলা করে গাম্বিয়া। এ বিষয়ে নেদারল্যান্ডসের হেগে শুনানি হয় ২০১৯ সালের ১০-১২ ডিসেম্বর।

উভয়পক্ষের শুনানির পরে গত জানুয়ারি মাসে কোর্ট একটি অন্তবর্তীকালীন আদেশ দেন। আদেশে মিয়ানমারকে গণহত্যা বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer